জাতির এ গৌরবময় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্ততিতে ধুয়ে-মুছে ঠিক করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিজয় দিবসের প্রথম প্রহরেই স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী ও সর্বস্তরের মানুষ।
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসের ৪৫তম বার্ষিকী উদযাপনে সাভারে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে মিনার, পুষ্পবেদী, গণসমাধি। রংবেরঙের তোরণে সাজানো হয়েছে স্মৃতিসৌধের আশপাশের মহাসড়কগুলো।
এ বছর স্মৃতিসৌধকে সাজানো হয়েছে আলোর মালায় জানান জাতীয় স্মৃতিসৌধের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান।
দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যা ব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারিতে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলে জানান ঢাকা পুলিশ সুপার শাহমিজান শাফিউ রহমান।
বিজয় দিবসের প্রথম প্রহরেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন করার পর, সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।