জাতীয়

মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেত্রী। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরাও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধ। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচিত হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন বীর মুক্তিযোদ্ধা, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশী কূটনীতিকসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

এর আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকষ দল। সালাম জানান তিন বাহিনীর প্রধানরা। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পরে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন, মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ