বিজয়ের ৪৫ বছরপূর্তিতে জাতীয় প্যারেড ময়দানে কুচকাওয়াজে সালামগ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
রাষ্ট্রপতি খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন ও পরে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন।
এর আগে শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এবং ৩ বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এবারের কুচকাওয়াজের অধিনায়ক সেনা বাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ ডিভিশনের আয়োজনে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যা ব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন।
সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ মনোজ্ঞ এ কুচকাওয়াজ উপভোগ করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: