জাতীয়

জমকালো আতশবাজিতে বিজয় দিবসের প্রথম প্রহর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর

জমকালো আতশবাজিতে স্বাগত জানানো হয়েছে বিজয় দিবসের প্রথম প্রহর— বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে রঙিন আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ সময় ফানুসও ওড়ানো হয়। সব যুদ্ধাপরাধীর বিচার শেষ করে কলঙ্কমুক্ত জাতি আর সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় প্রত্যয় তাদের।

বিজয় দিবসের প্রথম প্রহরে রঙিন আলোর ঝলকানিতে ভরে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। জমকালো আতশবাজিতে শুরু বিজয় উদযাপন। এ যেন লাল সবুজের রক্তিম স্বাধীনতা পাওয়ার বাধ ভাঙা উল্লাস।

বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজন- ‘রক্তে রাঙা বিজয় আমার’ উৎসব। ৩ দিনের এ উৎসবের অংশ হিসাবে বিজয়ের প্রথম প্রহর পালন করলো শিক্ষার্থীরা।

সব যুদ্ধাপরাধীর বিচারের মধ্য দিয়ে দেশকে কলঙ্কমুক্ত জাতি গড়ার দাবি তোলেন তারা। বৈষম্যহীন, উন্নত দেশ গড়ার প্রত্যয় তাদের।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল আলোক সজ্জায় সাজানো হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ ভবনসহ দেশের বিভিন্ন স্থাপনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ