জাতীয়

বিজয়ে সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা

সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা
সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা

সাম্প্রদায়িক শক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই বলে জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার রাজধানীতে বিজয় দিবসের শোভাযাত্রার শুরুতে তারা এ কথা বলেন।

বিজয় দিবসে রাজধানীতে শোভাযাত্রা বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বর্ণিল সাজ-সজ্জা আর উল্লাসের মধ্য দিয়ে বিজয়ের ৪৫ বছর পূর্তি উদযাপন করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট, মৎস্য ভবন ও শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসে শেষ হয়।

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা বলেন, সাম্প্রদায়িক শক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ তরুণ প্রজন্মকে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শহীদদের স্মৃতি সংরক্ষণের আহ্বানও জানান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ