সাঁওতালদের বাড়ি-ঘরে পুলিশের আগুন দেয়ার বিষয়ে হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে— প্রতিবেদন আসলেই আসল ঘটনা বোঝা যাবে বলে মম্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিজয় দিবস উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় নির্বিঘ্নে মানুষ ৪৫তম বিজয় দিবস উদযাপন করতে পারছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, দেশব্যাপী শান্তিপূর্ণভাবে বিজয় দিবস পালিত হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: