জাতীয়

স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কে ষড়যন্ত্রকারীরাই লাভবান

শেখ হাসিনা
শেখ হাসিনা

স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কে ষড়যন্ত্রকারীরাই লাভবান হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মিলনায়তনে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু প্রতিটি কথা সময়ে বলতেন— অসময়ে নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের আগে ধানমন্ডির ৩২ নম্বর থেকে বঙ্গবন্ধু যে নির্দেশনা দিতেন আর প্রতিটি বাঙালি সেটি মেনে চলতেন। দেশ স্বাধীন হয়— বঙ্গবন্ধুর ডাকে।

তিনি বলেন, ৭ মার্চ ভাষণে বঙ্গবন্ধু সব নির্দেশনা দিয়েছেন। জাতীয় সঙ্গীত, পতাকা কী হবে সেই নির্দেশনাও বঙ্গবন্ধু দিয়ে যান। স্বাধীনতার সকল প্রস্তুতি বঙ্গবন্ধ সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মাত্র ৯ মাসে দেশের সংবিধান দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছে— এসবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য সম্ভব হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ অনেক কিছু পায়— অন্যরা হত্যা, ক্যুর মধ্য দিয়ে ক্ষমতা দখল করে দুর্নীতি, লুটপাট করে বলেও জানান শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষকে মুক্তি দিয়েছে— সমুদ্রসীমা জয় করেছে— দেশকে এগিয়ে নিচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ