বিমানবন্দর কিংবা দূতাবাস কোথাও যেন প্রবাসীরা হয়রানির শিকার না হন সে বিষয়ে সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবসকে সামনে রেখে শনিবার দুপুরে রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চলতি বছরে সাত লাখেরও বেশি কর্মীর বিদেশে কর্মসংস্থানের তথ্য জানিয়ে নুরুল ইসলাম বিএসসি আহ্বান জানান, বিদেশ গমনেচ্ছু কর্মীরা যেনো অসাধু জনশক্তি রপ্তানিকারকদের ভূয়া চাহিদাপত্রে বিভ্রান্ত না হন।
বিমানবন্দর ও দূতাবাসে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে মন্ত্রনালয় কোনো ব্যবস্থা নিয়েছে কি-না? এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় সতর্ক রয়েছে।
আর সৌদি আরবে নারীকর্মীসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের সুরক্ষার প্রশ্নে তিনি বলেন, বাজার দখলে নিতে প্রতিযোগি দেশগুলো বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখানোর চেষ্টা করছে।
‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসিরা সবার আগে’ এ স্লোগানে এ বছর আন্তর্জাতিক অভিবাসন দিবসে শোভাযাত্রা আলোচনা অনুষ্ঠান ও মেলাসহ দুই দিনের কর্মসূচি নেয়া হয়েছে।