বিদেশগামী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও অভিবাসীদের নিরাপত্তা নিশ্চত করতে সরকার বিভিন্ন বিশেষায়িত কর্মসূচিগ্রহণ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষে রোববার রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী বিদেশগামী শ্রমিক নিয়োগ ও রেমিটেন্স অর্জনে সরকারের নানান সাফল্যের কথা তুলে ধরেন।
একইসঙ্গে আগামী ৫ বছরে প্রবাসে প্রায় ২০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর অবৈধ অভিবাসী রোধে সকলের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিদেশগামী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন মন্ত্রী।
আগামী ৫ বছরে বৈদেশিক কর্মসংস্থানে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব।
অভিবাসী ব্যবস্থায় জাতিসংঘের 'গ্লোবাল কম্প্যক্ট' কর্মসূচীর বাস্তবায়নসহ প্রবাসীরা যাতে অবৈধ অভিবাসী হয়ে না যায় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ বছর বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি হিসেবে ১২ জন প্রবাসীকে সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে।
পরে দিনব্যাপি অভিবাসী মেলা উদ্ধোধন ও স্টল পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।