‘জাতীয় ওষুধ নীতি-২০১৬’র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত নীতিমালার অনুমোদন দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধ চাহিদা বিবেচনায় রেখে এ আইন করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, বছরে একবার ওষুধের খুচরা দাম নির্ধারণ করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সচিব আরো জানান, ওষুধ কোম্পানিকে উদ্বুদ্ধ ও নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই এ আইনের খসড়া করা হয়েছে। এছাড়া ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ করলে শাস্তির বিধান রাখা হয়েছে এতে।
আর প্রতারণা ও অযোগ্য হিসেবে নিয়োগ দেওয়ার অপরাধে সর্বোচ্চ শাস্তি ৫ লাখ এবং ৬ মাসের কারাদণ্ডের বিধান রেখে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।