রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সার্চ কমিটি গঠন পর্যন্ত যেন বিএনপির খুশিভাব বজায় থাকে— এটি যেন বিষাদে পরিণত না হয় বলে এমন মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি শেষে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রতিটি নির্বাচনে অংশ নেয়ার আগেই হেরে যায় বিএনপি। নির্বাচনে অংশ না নেয়ার ভুল করবে না দলটি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আগামীকাল থেকেই তারা এমনটি করা শুরু করবে বলে জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে তিনি আরো বলেন, দল ও সরকার এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: