জাতীয়

সীমান্ত হত্যা এখনো উদ্বেগজনক: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখন আধুনিক ও গতিশীল বাহিনী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের প্রচেষ্ঠায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত তিনি অনুষ্ঠানে এ কথা বলেন।

ঐতিহ্য সমুন্নত রেখে বিজিবি সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন, একদিন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী হবে বিজিবি।

এ সময় বিজিবির উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে, সীমান্ত ও জানমাল রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসাও করেন তিনি।

তবে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি হত্যা এখনও উদ্বেগজনক বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

এছাড়া বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও ও পেট্রোলবোমা হামলাকারীদের প্রতিহত করতে বিজিবির দক্ষতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ