জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে জাপার বৈঠক

রাষ্ট্রপতির সঙ্গে জাপার বৈঠক
রাষ্ট্রপতির সঙ্গে জাপার বৈঠক

নির্বাচন কমিশন-ইসি গঠন নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছে সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বঙ্গভবনে বিকেল ৩টা থেকে দরবার হলে এক ঘণ্টার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাপার ১৮ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ।

জাপার প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, আবদুস সাত্তার, সৈয়দ আবু হোসেন, সালমা ইসলাম, এস এম ফয়সাল চিশতী প্রমুখ।

বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় বিকেলে সাড়ে ৪টার দিকে কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের বলেন, জাপার পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে পাঁচটি প্রস্তাব তুলে ধরা হয়েছে।

জাপার পাঁচ প্রস্তাব হলো:

নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখা, সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন, নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় গঠনের জন্য আইন করে বর্তমান সংসদেই তা পাস করা, নির্বাচন কমিশনারদের অন্য অফিসে নিয়োগে বিধিনিষেধ আরোপ এবং তাদের ন্যূনতম ও সর্বোচ্চ বয়স নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনারদের নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, নির্বাচন সংক্রান্ত বিষয়জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয় না থাকা নিশ্চিত করা।

নির্বাচন কমিশন গঠন নিয়ে এর আগে রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেয়।

কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন ২০১২ সালে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফ্রেব্রুয়ারিতে। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি।

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে সংলাপ করা কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ