জাতীয়

তথ্য অধিকার আইনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন

ছবি নাই
ছবি নাই

তথ্য অধিকার আইনটি সাধারণ মানুষসহ গণমাধ্যমকর্মীদের ব্যবহার সহজ করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন গণমাধ্যমকর্মীরা।

সেমিনারে আসা বক্তারা বলেন, প্রয়োজনে এই আইনটি সংশোধন করা যেতে পারে।

মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার ভবনে স্বাধীন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে তথ্য অধিকার আইন কি ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য পাওয়ার কোনো বিকল্প না থাকলেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তথ্য দিতে আন্তরিক নয় বলে জানান যমুনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফাহিম আহমেদ ও সাংবাদিক জ ই মামুন।

তবে, আইনটি নিয়ে আরো কাজ করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা।

এ সময় দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক সুকান্ত গুপ্ত অলক বলেন, সংবাদকর্মীরা এই আইনটি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে আরো ভাবনা চিন্তার দরকার রয়েছে।

আইনটি সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহায়তার প্রয়োজন রয়েছে বলে জানান প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ