জাতীয়

সব স্বার্থের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে ২০৩০ সাল নাগাদ অর্থনীতি বিষয়ক সম্মেলনে এ কথা বলেন তিনি।

উন্নয়ন প্রকল্পের ৯০ শতাংশ কাজ নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে—এ কথা জানিয়ে তিনি আরো বলেন, উন্নয়নের ধারায় ২০৩০ সালের মধ্যে দেশ দারিদ্রমুক্ত হবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির আয়োজনে দুপুরে ২০৩০ সাল নাগাদ অর্থনীতি বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ভবিষ্যৎ অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায় উন্নয়নে বর্তমান সরকার আর্থিক সহায়তা চালু করেছে।

অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বেসরকারি খাতকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ের উন্নয়ন প্রধান লক্ষ্য, আর সেদিকেই সরকার এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ধারা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বৃদ্ধি করতে কাজ করা হচ্ছে।

আগামী ২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের ৯০ ভাগ উন্নয়নই হচ্ছে নিজস্ব অর্থায়নে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ১২ হাজার ৬০০ ডলার হবে বলেও জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ