জাতীয়

আইভীর সংক্ষিপ্ত জীবনী

 ডা. সেলিনা হায়াৎ আইভী
ডা. সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বার লড়ছেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেও এবার আওয়ামী লীগের প্রার্থী তিনি। নির্বাচন নিয়ে জনগণের প্রতি তার শতভাগ আস্থা আছে-প্রথম থেকে এমনটাই বলে আসছেন আইভি। পৌরসভা ও সিটি করপোরেশনে টানা ১৩ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন সেলিনা হায়াৎ আইভি।

সেলিনা হায়াৎ আইভি। সিটি করপোরেশনে দেশের প্রথম নারী মেয়র। জন্ম ১৯৬৬ সালের ৬ জুন নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে। তার বাবা সাবেক পৌর চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকা ছিলেন আওয়ামী লীগের স্বনামধন্য নেতা।

পেশায় চিকিৎসক সেলিনা হায়াৎ আইভি রাশিয়া থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বেশ কয়েক বছর নিউজিল্যান্ডে বসবাস করে ২০০২ সালে দেশে ফিরে আসেন। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় হন তিনি। জয়ীও হন বিপুল ভোটে।

নারায়ণগঞ্জে আট বছর পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন সেলিনা হায়াৎ আইভি। পরে ২০১১ সালে এটি সিটি করপোরেশনে উন্নীত হলে মেয়র পদে নির্বাচনে অংশ নেন আইভি। প্রথম থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন তিনি।

আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানকে ১ লাখেরও বেশী ভোটে পরাজিত করে নগর ভবনের দায়িত্ব পান সেলিনা হায়াৎ আইভি। বর্তমানে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন তিনি।

নারায়ণগঞ্জে অনেক আগে থেকেই সেলিনা হায়াৎ আইভি ও শামীম ওসমানের মধ্যে বিরোধ ছিল। এরমধ্যেই সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মনোনয়ন পান আইভি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আইভি বলছেন, দলের হয়ে নির্বাচন করলেও মেয়র নির্বাচিত হলে সবকিছুর উর্ধ্বে উঠে নারায়ণঞ্জবাসির হয়ে কাজ করবেন। আবারো নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করার পাশাপাশি নতুন পরিকল্পনা নিয়ে সিটি করপোরেশনের উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ