নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দেখা করতে ও তার খোঁজখবর নিতে শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
হাসপাতালের কেবিন ব্লকের ৩০২ নম্বরে রুমে চিকিৎসাধীন রয়েছেন মান্না। তিনি ঘাড় ও কোমড়ের ব্যথায় ভুগছেন।
দুপরে তাকে দেখতে যান ওবায়দুল কাদের। এসময় তিনি অসুস্থ মান্নার চিকিৎসার খোঁজ খবর নেন।
মান্নার সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনীতিতে ভুল বোঝাবুঝি থাকতেই পারে।
মান্নার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, তাকে দেখতে আরো আগে আসা উচিত থাকলেও নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় তা হয়ে ওঠেনি।
দীর্ঘ প্রায় ২১ মাস কারাভোগের পর, গত রোববার জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান মান্না। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহের উস্কানির অভিযোগে দুটি মামলা চলছে।