জাতীয়

আইভী-নারায়ণগঞ্জবাসীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

সেলিনা হায়াৎ আইভী
সেলিনা হায়াৎ আইভী

টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হওয়ার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী জয় লাভ করায় তাকে ও নারায়ণগঞ্জবাসীকে প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার আইভী প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যাওয়ার পর ধন্যবাদ জানান তিনি।

এ সময় আইভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যেকোনো নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া সম্ভব।

গত ১৩ বছর ধরে নারায়ণগঞ্জের পৌর চেয়ারম্যায়ন ও সিটি মেয়রের দায়িত্ব পালন করে আসছেন আইভী।

গতকাল সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে তিনি পরাজিত করেছেন ৭৯ হাজার ভোটের ব্যবধানে।

নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান ধানের শীষে পেয়েছে ৯৬ হাজার ৪৪ ভোট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ