জাতীয়

বিচার বিভাগকে নিরপেক্ষ রাখতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল: প্রধান বিচারপতি

সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

বিচার বিভাগকে নিরপেক্ষ রাখতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এছাড়া সুষ্ঠু নির্বাচন করতে না পারা রাজনীতিবিদদের দেউলিয়াপানার প্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬ উদ্বোধনকালে এসব কথা বলেন।

এছাড়া সুপ্রিম কোর্টের স্থান সংকটের কারণে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে আবারো আহ্বান জানিন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬'র উদ্বোধন করা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত দুই দিনের এ সম্মেলনের প্রথমদিন বিচার বিভাগীয় তথ্য বাতায়নের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগের অবদান তুলে ধরে এসকে সিনহা বলেন, দুর্নীতির বিপক্ষে বরাবরই জিরো টলারেন্স দেখিয়েছে বিচার বিভাগ।

রাষ্ট্রের প্রতিটি সংস্থা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হলেও বিচার বিভাগ এর প্রতিদ্বন্দ্বী নয় বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এছাড়া গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচন না দিতে পারাটা রাজনীতিবিদদের দেউলিয়াত্বের প্রমাণ বলেও মন্তব্য করেন এসকে সিনহা।

বিচারপতিদের স্থান সংকুলানের অসুবিধা কাটিয়ে উঠতে ট্রাইব্যুনালকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানান তিনি।

রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ জাতীয় সম্মেলন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ