শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে সুলতানা কমাল জাতীয় ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথঅ বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা জাতীয় জীবনের প্রধান বিপদ।
এগুলো জীবন, সমাজ ও রাজনীতিতে আঘাত করে—এ কথা উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হতে হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদারও উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: