জাতীয়

শিগগিরই জঙ্গি মুসা গ্রেপ্তার হবে: কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

জঙ্গি মুসা পালিয়ে গেলেও দেশেই আছে- শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে- জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বাংলাদেশে যে জঙ্গি কার্যক্রম চলমান রয়েছে এটা তারই একটি ধারাবাহিকতা— যে দুজন মারা গেছেন তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধারের জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা ছিল, যে কারণে প্রায় ২৪ ঘণ্টা সময় নেয়া হয়েছে জানান কমিশনার।

রোববার সকালে রাজধানীতে বড় দিনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, এরা প্রকাশ্য কোনো রাজনৈতিক দল না, এদের কোনো সাংগঠনিক কাঠামো নেই—তাই গোপনভাবে কে কোন রোল পালন করছে তা এই মুহূর্তে বলা সম্ভব না বাংলাদেশে যে জঙ্গিবাদী কার্যক্রম চলমান রয়েছে, এটা তারই একটি ধারাবাহিকতা।

আত্মঘাতী নারী জঙ্গিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও নারী জঙ্গির সন্ধান পেয়েছি। জঙ্গি পরিবার যারা- সেখানে পুরুষ-নারী উভয়ই মোটিভেটেড হতে পারে এটা নতুন কিছু না- একটি জঙ্গি পরিবারের সদস্য এরা।

জঙ্গি মুসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে জঙ্গিদের একজন—তালিকাভুক্ত সন্ত্রাসী তাকে ধরার জন্য চেষ্টা চলছে সে বাংলাদেশেই আছে। গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।

এদিকে, দক্ষিণখানে পূর্ব আশকোনার ওই জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিহত জঙ্গি সুমনের স্ত্রীর ময়নাতদন্ত ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে করা হয়েছে।

সকালে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে ময়নতদন্ত শেষে চিকিৎসকরা নিশ্চিত করেন, বোমার আঘাতেই ওই নারীর মৃত্যু হয়েছে।

একই বিস্ফোরণে নিহত নব্য জেএমবির অর্থদাতা তানভীর কাদেরীর ছেলে আফিফের মরদেহ আজ উদ্ধার করার কথা পুলিশের।

শীর্ষ জঙ্গি মুসাকে গ্রেপ্তারে শুক্রবার মধ্যরাত থেকে আশকোনার ওই বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানের আগেই মুসা পালিয়ে যায়।

অভিযানের সময় নিহত অপর জঙ্গি নিহত নব্য জেএমবির অর্থদাতা তানভীর কাদেরীর ছেলে আফিফের মরদেহ উদ্ধার কাজ চলছে।

এদিকে, বড়দিন উপলক্ষে রোববার সকালে রাজধানীর কাকরাইলে গির্জা পরিদর্শনে যান ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনায় পুলিশের 'অপারেশন রিপল ২৪' অভিযান সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গি ও সন্ত্রাসী মুসাকে আটকের জন্য এ অভিযান চালানো হয়েছিল। শিগগিরি মুসাকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ