জিয়া, মারজানসহ শীর্ষ জঙ্গিরা যেকোনো সময় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে রাজধানীর শিশু একাডেমিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তাদের গতিবিধি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।
তিনি আরো বলেন, মাঝে মাঝে জঙ্গিরা আত্মপ্রকাশের চেষ্টা করলেও বর্তমানে তাদের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে।
দেশকে যেন অস্থিতিশীল করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণ একহয়ে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: