জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সদস্যদের এ চেক বিতরণ করা হয়।
বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। চেকগ্রহণ করতে এসে নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এসময় প্রধানমন্ত্রী তাদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, ব্যক্তিগত সহকারিসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।
সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে নরওয়ের রাষ্ট্রদূতকে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।