জাতীয়

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে বড় ধরনের চিন্তা নেই, মন্তব্য শিক্ষাবিদের

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে বড় ধরনের চিন্তা নেই, মন্তব্য শিক্ষাবিদের
মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে বড় ধরনের চিন্তা নেই, মন্তব্য শিক্ষাবিদের

অবকাঠামো নিয়ে দেশে বড় বড় উদ্যোগ থাকলেও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে দেশে বড় ধরনের চিন্তা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা।

আর এ কারণে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও মত তাদের।

বুধবার সকালে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বক্তারা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো নয় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে প্রতিযোগিতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের ওপর জোর দেন।

শিক্ষা আইনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক করার দাবিও জানান তারা।

আগামী ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত ও ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে বুধবার সিরডাপ মিলনায়তনে আলোচনা করেন শিক্ষাবিদ ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষা নিয়ে দেশে বড় ধরনের উদ্যোগের অভাব রয়েছে বলে এতে অভিযোগ করেন বক্তারা।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, মানসম্পন্ন শিক্ষা গ্রহণেও দেশে বৈষম্য বিরাজ করছে।

শিক্ষা আইনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক করার তাগিদও দেন শিক্ষাবিদ ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর চেয়ে যথাযথ ব্যবহারের উপর জোর দেন সরকারি কর্মকর্তারা।

তারা বলেন, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি প্রতিযোগিতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিলে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ