জাতীয়

রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে ইউরোপীয় কমিশন

রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে ইউরোপীয় কমিশন
রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে ইউরোপীয় কমিশন

দমন-নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গাদের ৩ লাখ ইউরো জরুরি মানবিক সহায়তা দেবে ইউরোপীয় কমিশন।

বুধবার ইউরোপের ২৮ জাতির এ জোটের এক বিবৃতিতে এ অর্থ সহায়তার ঘোষণা দেয়া হয়।

কমিশনের মানবিক সহায়তা বিভাগের বাংলাদেশ অফিসের প্রধান রোমান মাহার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে নতুন করে আসা প্রায় সাড়ে ৭ হাজার রোহিঙ্গা প্রত্যক্ষভাবে এ ত্রাণ সহায়তা পাবে।

এ সহায়তা শুধু তাদের জরুরি প্রয়োজনই মেটাবে না পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তাও দেবে।

মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর দমন-পীড়নের অভিযানের মুখে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে পালিয়ে এসেছে কমপক্ষে ২৭ হাজার রোহিঙ্গা।

এদিকে, নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারি আরো ১১৯ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকালে উখিয়া সীমান্তের শূন্য রেখা হতে এসব রোহিঙ্গাবহনদের ফেরত পাঠানো হয়। মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই নাফ নদী দিয়ে ছোট ছোট নৌকা ও স্থলপথে রোহিঙ্গারা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছে।

গত নভেম্বর মাসে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গাবাহী তিনশর মত নৌকা ফেরত পাঠানো হয়। এসব নৌকাতে তিন হাজারেরও বেশি রোহিঙ্গা ছিল বলেও জানায় বিজিবি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ