জাতীয়

ইংরেজি নববর্ষে ঢাকার পানশালাগুলো বন্ধ, উন্মুক্তস্থানে আয়োজন নয়

ইংরেজি নববর্ষে ঢাকার পানশালাগুলো বন্ধ, উন্মুক্তস্থানে আয়োজন নয়
ইংরেজি নববর্ষে ঢাকার পানশালাগুলো বন্ধ, উন্মুক্তস্থানে আয়োজন নয়

থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহরকে সামনে রেখে ঢাকা শহরের বার বা পানশালাগুলো শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার সকাল পর্যন্ত বন্ধ থাকবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ইংরেজী নববর্ষ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তায় থাকবে দশ হাজারের বেশি পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এক সংবাদ সম্মেলনে বলেন রাজধানীর সব পানশালা সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবে না। আর উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপনে কোন আয়োজন করা যাবে না।

পুলিশের নির্দেশনায় শহরের কিছু বিশেষ এলাকায় যাতায়াতে নিয়ন্ত্রণ এবং উন্মুক্ত স্থানে যে কোন আয়োজন না করতে বলা হয়েছে।

বিধিনিষেধ আরোপ করা হয়েছে আতশবাজি বা পটকা ফোটানোর ওপর বলে জানান তিনি।

কমিশনার বলেন, গুলশান, বনানী ও বারিধারার বসবাসরতদের রাত ৮টার মধ্যে নিজ এলাকায় ফিরে আসার অনুরোধ করা হয়েছে—এরপর হাতিরঝিল, গুলশান ও বনানী যাওয়ার সড়ক বন্ধ করে দেয়া হবে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না বহিরাগতদের।

তবে পাঁচ তারকা হোটেলগুলো বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ