জাতীয়

ইসি গঠন: রাষ্ট্রপতিকে ৫ দফা প্রস্তাব দিল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট

আবদুল হামিদ
আবদুল হামিদ

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে নির্বাচন কমিশন সচিবালয় বিলুপ্তসহ রাষ্ট্রপতিকে ৫ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট।

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করে তারা এসব প্রস্তাব দেয়।

পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাদা বৈঠকে ইসলামী ঐক্যজোট ৮ দফায় প্রস্তাবে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও আলেমদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়ার কথা বলেছে।

নতুন নির্বাচন কমিশন গঠনে বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ। দলটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন।

বৈঠক শেষে বঙ্গভবনের প্রধান ফটকের সামনে বিএনএফ সভাপতি সাংবাদিকদের জানান, পুলিশের সাবেক আইজিপিসহ বর্তমান নির্বাচন কমিমনারদের মধ্য থেকে দুজনকে নিয়োগের প্রস্তাব দিয়েছেন তারা।

পরে রাষ্ট্রপতির সাক্ষাত করে ইসলামী ঐক্যজোট, আইওজে। এসময় ৮ দফা প্রস্তাব তুলে ধরেন জোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী।

বৈঠক শেষে নিরপেক্ষ-নির্দলীয় ব্যক্তির সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনে আশা প্রকাশ করেন জোটের চেয়ারম্যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ