পদ্মা সেতু রেল সংযোগ' প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রেলওয়ে'র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার রাজধানীর রেলভবনে এই চুক্তি স্বাক্ষর হয়। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এই প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করবে। এছাড়া রেলপথের জন্য ভূমি অধিগ্রহণ, সাইট ক্লিয়ারেন্সসহ পূর্নবাসন কার্যক্রমে সহায়তা ও তদারকি করবে তারা।
বাংলাদেশ ও চীনের অর্থায়নে 'পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের' ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: