তরুণদের মধ্যে সৃজশীলতার বিকাশ ঘটানো না গেলে জঙ্গিবাদ রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ব্যবস্থাপনা' বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
একই সঙ্গে শিশুদের সৃজনশীলতা বিকাশে অভিবাবকদেরকে শিক্ষার পাশাপাশি তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরামর্শও দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, সংস্কৃতির সমন্বয় ছাড়া কখনোই পূর্ণাঙ্গ শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
ব্যবস্থাপনা বিভাগের ২৩-তম ব্যাচের নবীন বরণে প্রাক্তণ শিক্ষার্থীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: