সড়ক নিরাপত্তা আইনের খসড়া দ্রুত পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই আইনটি সরকার যত দ্রুত প্রণয়ন করবে ততই নিরাপদ সড়ক ব্যবস্থার দিকে দেশ এগিয়ে যাবে। তাই এই আইন বাস্তবায়নে সরকারকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে।
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, কঠোর আইন প্রণয়ন করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।
এছাড়া সরকার ৫ বছর ব্যাপী যে পরিকল্পনা নিয়েছে, তা বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে কাঙ্খিত লক্ষ্য পূরণ হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: