জাতীয়

লিটন হত্যা সন্ত্রাসীদের এ হামলার ঘটনা নতুন অধ্যায়: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা ও খুলনার আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববর দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কামাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের দ্রুত খুঁজে বের করতে কাজ করছে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলি করে এমপিকে হত্যা সন্ত্রাসীদের নতুন কৌশল বলেও এসময় মন্তব্য করেন।

গাইবান্ধার সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা ও খুলনা মহানগর আওয়ামীলীগ নেতা জেড ও মাহমুদ ডনের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসব হামলায় জড়িতদের দ্রুত খুঁজে বের করতে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা কাজ করছে বলে জানান মন্ত্রী।

হঠ্যাৎ সন্ত্রাসীদের এমন হামলা ঘটনাকে নতুন অধ্যায়ের সঙ্গে তুলনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল সকালে খুলনা মহানগর আওয়ামী লীগের এক নেতার দিকে ছোড়া গুলি লক্ষভ্রষ্ট হয়ে পথচারী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেড এ মাহমুদ অক্ষত রয়েছেন।

একইদিন সন্ধ্যায় সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে ঘরে ঢুকে সাংসদ মনজুরুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ