জাতীয়

‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট’ মন্ত্রীসভায় অনুমোদন

মন্ত্রীসভা
মন্ত্রীসভা

ভবন নির্মাণে নতুন নতুন প্রযুক্তি ও গবেষণার ওপর গুরুত্ব দিয়ে ‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট’ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

একইসঙ্গে মূল নকশার বাইরে অতিরিক্ত জমি ব্যবহার করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’ আইনের খসড়ায়ও অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে বলেন, সামরিক সরকারের অর্ডিন্যান্সগুলোকে আইন করার ধারাবাহিক প্রক্রিয়ায়, মন্ত্রীসভা আইনগুলোর খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এছাড়াও বাংলাদেশ ভেটেরেনারি কাউন্সিল আইনের খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

এর বাইরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই গাইবান্ধার সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন ও আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ