জাতীয়

প্রাথমিক শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত

প্রাথমিক শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত
প্রাথমিক শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা অধীনস্থ মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা-২০১৫–এর যে দুটি ধারায় বদলির ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে ছিল তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, বদলি নিয়ে তদবির ও চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কারণ, প্রতিবছর শত শত বদলির আবেদন ও তদবিরের চাপ আসে মন্ত্রণালয়ে। সাধারণভাবে প্রতিবছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে একই উপজেলা বা থানা, আন্ত–উপজেলা বা থানা, আন্তজেলা, আন্তঃসিটি ও আন্তঃবিভাগে বদলির সুযোগ রয়েছে। কিন্তু স্থগিত করা একটি ধারায় (১.২) বলা ছিল, উল্লিখিত সময়ের মধ্যে বদলি সম্পন্ন করা না গেলে মন্ত্রণালয় যেকোনো সময়ে বদলির কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এ ছাড়া স্থগিত করা আরেকটি ধারা (২.৮) অনুযায়ী মন্ত্রণালয় জনস্বার্থে যেকোনো কারণে যেকোনো শিক্ষককে যেকোনো সময়ে বদলি করতে পারত। জারি করা মন্ত্রণালয়ের অফিস আদেশে আরো বলা হয়, নির্দেশিকায় থাকা অন্যান্য নির্দেশনার আলোকে একই উপজেলা বা থানা, আন্তবিদ্যালয়, আন্ত–উপজেলা বা থানা, আন্তঃজেলা, আন্তঃসিটি ও আন্তঃবিভাগ বদলি অধিক্ষেত্র অনুযায়ী করতে হবে। বদলির ফলোআপ আদেশ জারির সাত দিনের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। বদলির কাজে কোনো ব্যত্যয় ঘটলে অধিক্ষেত্রের সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ