বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা যেন আর না ঘটে— তা নিশ্চিত করে সেভাবেই আর্থিক প্রতিষ্ঠানের তথ্য-প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম।
বুধবার সকালে রাজধানীতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের নিয়ে উদ্ভাবন বিষয়ক এক কর্মশালায় তিনি এ পরামর্শ দেন।
মোহাম্মদ সফিউল আলম বলেন, আর্থিক প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে ততোই বাড়ছে হ্যাকারদের দৌড়াত্ব। তাই যেকোনো নতুন প্রযুক্তি ব্যবহারের আগে তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় সরকারি কর্মকর্তাদের আরও সেবামুখী হওয়ার তাগিদ দিয়ে, জনসেবা দিতে গিয়ে যদি নিয়ম ভাঙতে হয় তাহলে তাও করতে বললেন মন্ত্রী পরিষদ সচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: