জাতীয়

ভোলায় শুরু হয়েছে বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

আম বয়ানের মধ্যদিয়ে ভোলায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা।

জেলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট ময়দানে সকালে এ ইজতেমা শুরু হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইজতেমা প্রাঙ্গনে ৩ লাখেরও বেশি মুসল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থাপন করা হয়েছে ১৪টি টিউবওয়েল, ৫৫টি স্যালো টিউবওয়েল, দুই হাজার গণশৌচাগার, দেড় হাজার প্রস্রাবখানা, ১৫টি পুকুর, পুলিশের ৪টি পর্যবেক্ষণ কক্ষ বসানো হয়েছে।

ইজতেমা মাঠে ২টি চিকিৎসা ক্যাম্প এবং একটি এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়াও সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য একটি পাওয়ার প্লান্ট বসানো হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার ইজতেমা শেষ হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ