রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মেয়র আনিসুল হকের সঙ্গে বৈঠক করছেন। এ সময় আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করেন অধিকাংশ ব্যবসায়ী।
বৃহস্পতিবার দুপুরে. ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা উত্তরের সিটি মেয়র।
বৈঠকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগামীকালের মধ্যে যেন ব্যবসা কার্যক্রম চালাতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ সময় আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করেন অধিকাংশ ব্যবসায়ী।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আসলেও থেমে থেমে বেড়িয়ে আসছে ধোঁয়ার কুন্ডলি। ধসে পড়া কাঁচা বাজারে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দমকল বাহিনী, র্যা ব, পুলিশ সদস্যরা।
গত সোমবার মধ্যরাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মার্কেটে আগুন লাগে। পরের দিন মঙ্গলবার সন্ধ্যায়
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।