রাজধানীর গুলশানে উত্তর সিটি করপোরেশনের মার্কেটেরআগুনের ঘটনা পরিকল্পিত নয়—দুর্ঘটনা হতে পারে-আগে দেয়া নিজের এমন বক্তব্য প্রত্যাহার করেছেন মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে নগরভবনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় আগুনের ঘটনায় কিছু মানুষের স্বার্থ জড়িত থাকতে পারে উল্লেখ করে আনিসুল হক বলেন, সিটি করপোরেশন কারও স্বার্থসিদ্ধি হতে দেবে না।
নাশকতা না দুর্ঘটনা তা জানার জন্য তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন উত্তরের মেয়র।
সংবাদ সম্মেলনে এটিকে দুর্ঘটনা হিসেবে অভিহিত করা নিজের মন্তব্যও প্রত্যাহার করে তিনি অভিযোগ করেন, তবে এ ঘটনায় একটি স্বার্থন্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।
আর এ ঘটনায় মেট্রোগ্রুপের সম্পৃক্ততা আছে কিনা তাও ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উত্তরের মেয়র।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে উত্তরের মেয়র ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে মার্কেটটা যাতে শিগগিরই চালু করা সম্ভব হয় সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
এছাড়া দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, কাল-শুক্রবার থেকে দোকান খুলে দেয়ার ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
ফায়ার সার্ভিসের দাবি, আগুন নিয়ন্ত্রণে— এখনো চলছে উদ্ধার কাজ। তবে বিকেলেও পুড়ে যাওয়া মার্কেট থেকে ধোয়ার বের হতে দেখা গেছে।
এদিকে, ধসে পড়া কাঁচা বাজারের ধ্বংসাবশেষ সরানোর কাজ দ্বিতীয় দিনের মতো চলছে।
তবে এখনো ধোয়া বের হচ্ছে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট থেকে—ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় ধীর গতির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের কাজে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা— তাদের অভিযোগ ফায়ার সার্ভিস অনেক যন্ত্রপাতি এনে তা বসিয়ে রেখেছে।
ব্যবসায়ীরা বলেন, শুক্রবার থেকেই মার্কেটের সামনের খোলা জায়গায় আবারো অস্থায়ীভাবে বাজার চালু হোক।