রাজধানীর গুলশান মার্কেটে আগুনের ঘটনায় ধ্বসে পড়া অংশের অপসারণ কাজ শুরু করেছে দমকল বাহিনী।
তবে তা সময়সাপেক্ষ বলে জানিয়েছেন, দমকল বাহিনীর মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। পাকা মাকেটটি ঝুকিপূর্ণ কিনা তা খতিয়ে দেখতে বুয়েটের একটি তদন্ত দল কাজ করবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
এদিকে দোকান মালিকরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন মেয়রের কাছে। আর পাকা মাকের্টের অধিকাংশ দোকান খুলে দিয়েছেন ব্যবসায়ীরা।
আগুনে গুলশান মার্কেটের ধ্বসেপড়া অংশের অপসারণের কাজ শুরু হয়েছে, তবে ধোয়ার কুন্ডলি এখনো দৃশ্যমান ক্ষতিগ্রস্ত মাকের্ট ভবনে। পাকা মাকের্টের বৈদ্যুতিক লাইন চালুর কাজও চলছে।
আর মাকের্টের সামনে অবস্থান নিয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষভ করছেন।
পাকা মাকের্টের যে অংশ পুড়ে গেছে সেই অংশের আগুন এখনো পুরোপুরি নেভেনি বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
দমকল বাহিনীর গাফিলতির অভিযোগও করচেন কেউ কেউ।
এদিকে, পাকা মাকের্টের অধিকাংশ দোকান খুলে দেয়ার কথা জানালেন মাকের্ট ব্যবসায়ী সমিতির সভাপতি।
চলছে গুছানোর কাজ, অবিলম্বে দোকান চালু করতে চান ব্যবসায়ীরা।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক জানিয়েছেন, পাকা মার্কেটটি ঝুকিপূর্ণ কিনা তা খতিয়ে দেখতে বুয়েটের একটি তদন্ত দল কাজ করবে।