ব্যাংকিংখাতের অনিয়ম বন্ধ ও জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা বাড়াতে না পারলে রাজস্ব ঘাটতি হবে ফলে চলতি বছরের বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
শনিবার সকালে রাজধানীর ব্রাক সেন্টারে ২০১৬-১৭ সালের অর্থনীতি শীর্ষক অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এসব কথা জানায় সিপিডি।
এছাড়া সঞ্চয়পত্রে সুদের হার কমানো, স্থানীয় সরকার শক্তিশালীকরণও রাষ্ট্রীয় খাতে ব্যয়ে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি।
আর ২০১৬ সালের অর্থনীতিকে সার্বিকভাবে ইতিবাচক বললেও ১৭ সালের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বৈরি হতে পারে বলেও জানিয়েছে তারা।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও জনগণ সুফল পাচ্ছে না বলেও অভিযোগ সিপিডির।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: