আসন্ন বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে বিশ্ব ইজতেমা নিয়ে কোন জঙ্গি সংগঠনের হুমকি নেই— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইজতেমাকে সুন্দর করতে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। সবকিছু রাষ্ট্র ও প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: