জাতীয়

ফির চেয়ে বেশি টাকা নিলে কঠোর ব্যবস্থা: প্রবাসীমন্ত্রী

নুরুল ইসলাম বিএসসি
নুরুল ইসলাম বিএসসি

বিদেশে কর্মী পাঠাতে নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নিলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের তিনি আরো বলেন, মালয়েশিয়া সরকারের অনাগ্রহে আপাতত সেদেশে কর্মী পাঠানো হচ্ছে না। তার মন্ত্রণালয়ের নানা সাফল্য তুলে ধরে এ বছর বিদেশে ৮ লাখের বেশি কর্মী পাঠানো হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে সরকারের গত বছরের সাফল্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করা হয়।

গত ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৪৮.৭৭ শতাংশ বেশি দক্ষকর্মী বিদেশে গেছেন উল্লেখ করে মন্ত্রী তার মন্ত্রণালয়ের নানা সাফল্য তুলে ধরেন।

অভিবাসন ব্যয় নিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের অভিযোগের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারের আগ্রহ না থাকায় আপাতত সেখানে লোক যাচ্ছে না।

বৈদেশিক কর্মসংস্থানের বতর্মান ধারা অব্যাহত থাকলে এ বছর ৮ লাখেরও বেশি কর্মী বিদেশে পাঠানো সম্ভব বলেও জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ