জাতীয়

গ্যাস সঞ্চালন পাইপ লাইন স্থাপনে ১৩৩৫৬টি গাছ কাটার সিদ্ধান্ত

গ্যাস সঞ্চালন পাইপ লাইন স্থাপনে ১৩৩৫৬টি গাছ কাটার সিদ্ধান্ত
গ্যাস সঞ্চালন পাইপ লাইন স্থাপনে ১৩৩৫৬টি গাছ কাটার সিদ্ধান্ত

তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ লাইন নির্মাণের জন্য ১৩৩৫৬টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি এ পাইপ লাইন গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত নির্মাণ করবে বলে জানান তিনি।

তিনি বলেন, ২০২২ সাল পর্যন্ত গাছ কাটায় নিষেধাজ্ঞা রয়েছে—তবে জাতীয় স্বার্থে মন্ত্রিসভা গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে। মোট গাছের মধ্যে ৪ হাজার ১১টি বিক্রয়যোগ্য। বাকি ৯ হাজার ৩৪৫টি চারা গাছ। এর বিপরীতে আরও দ্বিগুণ গাছ রোপণ করা হবে অর্থাৎ, আর ২৬ হাজার গাছ লাগানো হবে।

আজকের মন্ত্রিসভায় ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন ২০১৬–এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। নতুন সংশোধনীতে ব্যাটালিয়ন আনসারের চাকরি স্থায়ী হওয়ার জন্য কমপক্ষে ছয় বছর করা হয়েছে। আগে কমপক্ষে নয় বছর চাকরি করলে তা স্থায়ী করার সুযোগ পেতেন তারা।

জাতীয় স্বার্থে গাছ কাটার এ সিদ্ধান্ত নেয়া হলেও তিতাসকে এর দ্বিগুণ পরিমাণ গাছ লাগাতে মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

শফিউল আলম বলেন, ২০২২ সাল পর্যন্ত এ ধরণের গাছ কাটায় নিষেধাজ্ঞা থাকায় অনুমোদনের জন্য এটা মন্ত্রিসভায় আনা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

গাছ লাগানোর শর্তে বিভিন্ন সংস্থা গাছ কাটার অনুমতি নিলেও পরে তা পূরণ করে না-এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মন্ত্রণালয় সেটা দেখে, গাছ কাটা এড়িয়ে এ লাইন স্থাপন সম্ভব না।

মন্ত্রিসভার বৈঠকে একাত্তরে পাকিস্তান সরকারের পক্ষ ছেড়ে মুক্তিযুদ্ধে যোগদানকারী কূটনীতিক, সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ