জাতীয়

বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল— জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন আরো ত্বরান্বিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাকেই সহযোগিতার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দুঃসময় পার হয়ে দেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এমডিজি অর্জনের পর দেশ এখন স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনের পথে।

দ্রুত, ত্বরান্বিত ও স্থায়ী উন্নয়নের জন্য জনগণকে সঙ্গে নিয়েই বর্তমান সরকার কাজ করবে বলে জানালেন শেখ হাসিনা।

এ সময় দেশি-বিদেশি বিনিয়োগের লক্ষ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।

পরে দেশের ৬৪টি জেলা, ৪৯০ উপজেলা ও বিভিন্ন দেশের দূতাবাসে একযোগে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৭-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ