জাতীয়

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরের তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শ্রদ্ধা জানান, আওয়ামী লীগসহ এর বিভিন্ন সহযোগী সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা দলে অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিএনপির বিরুদ্ধে তার অভিযোগ, যে দল আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে তাদের অনুমতি দিয়ে লাভ কি।

পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দলের মধ্যে যারা অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বেপরোয়া। বলেন, কর্মসূচির ডাক দিয়ে সে দলের নেতারা ঘরে বসে থাকে।

পরে প্রধানমন্ত্রী চলে যাবার পর জাতির জনকের প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ দলের বিভিন্ন সহযোগি সংগঠন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ