জাতীয়

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশকে ঘিরে ডিএমপির নির্দেশনা

রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা জারি
রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা জারি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশকে ঘিরে রাজধানীর সড়কে যান চলাচলে কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার রাতে ডিএমপি আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দশ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের আগমন ঘটবে সোহরাওয়ার্দী উদ্যানে।

স্বভাবতই মঙ্গলবার চরম দুর্ভোগে পড়তে হবে নগরবাসী তাই ঢাকা মহানগর পুলিশ যান চলাচলের বিষয়ে সোমবার রাতে এক নির্দশনা জারি করে।

এতে বলা হয়, সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত শাহবাগ থেকে মৎস্য ভবন মোড়ের দুই পাশ ও দোয়েল চত্বর এলাকায় যান চলাচল বন্ধ থাকবে আর কর্মসূচি চলাকালে বিজয় সরণীর উত্তর-পশ্চিমের সবধরণের সাধারণ যাত্রীবাহী বাস লাভ রোড হয়ে মগবাজার উড়ালসেতু দিয়ে কাকরাইল হয়ে ফকিরাপুল যেতে পারবে।

গুলিস্তান-মতিঝিল থেকে আসা বিজয় স্বরণীমুখী পরিবহনগুলো কাকরাইল হয়ে মগবাজার উড়ালসেতু হয়ে লাভ রোড দিয়ে বিজয় স্বরণী যাবে।

আর গাবতলী থেকে আসা গাড়িগুলো সায়েন্সল্যাব হয়ে বকশিবাজার দিয়ে চানখারপুল হয়ে গুলিস্তান-মতিঝিল ও সদরঘাট চলে যাবে আবার সদরঘাট-গুলিস্তান ও মতিঝিল থেকে গাবতলী অভিমুখী গণপরিবহন চানখারপুল হয়ে বকশীবাজার দিয়ে আজিমপুর-নিউমার্কেট হয়ে মিরপুর রোড দিয়ে গাবতলী যাবে।

সমাবেশে আসা যানবাহন সোহরাওয়াদী উদ্যানের পশ্চিম দিকে ছবির হাট, টিএসসি, কালিমন্দর ও তিন নেতার মাজার গেইট দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করবে।

এদিকে, কোনো ধরণের আগ্নেয়াস্ত্র, ছাতা লাঠি, লাইটার, ম্যাচ বা কোন দাহ্য বস্তু নিয়ে সমাবেশস্থরে প্রবেশ করা যাবেনা বলে জানিয়েছে ডিএমপি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ