জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৮ হাজার ৮৭৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।
অনুমোদন প্রকল্পের মধ্যে ৩ হাজার ৯২৭ কোটি টাকা ব্যয়ে সারাদেশে ১৩০টি সেতু নির্মাণের প্রকল্প রয়েছে।
পরে সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ ১৩০টি সেতু নির্মাণ করা হবে এবং সেতুগুলোর মোট দৈর্ঘ্য হবে ২৬ হাজার ৭৪০ মিটার।
এছাড়াও চট্টগ্রামে পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশনে ১ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: