জাতীয়

আ'লীগের সমাবেশ, দুর্ভোগে নাকাল নগরবাসী

সমাবেশ, দুর্ভোগে নাকাল নগরবাসী
সমাবেশ, দুর্ভোগে নাকাল নগরবাসী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশকে ঘিরে মঙ্গলবার রাজধানী জুড়েই ছিল তীব্র যানজট। সাধারণ পথযাত্রী-কর্মমুখী মানুষকে পড়তে হয়েছিল অসহনীয় দুর্ভোগে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়েছে। অনেকে আবার পায়ে হেঁটে গেছেন গন্তব্যে।

ঢাকা মহানগর পুলিশ গতকাল রাতে যান চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট দিক নিদের্শনা দিলেও তা জনগণের কাছে যথাযথভাবে পৌঁছাইনি বলেও জানান ভুক্তভোগীরা। জনদুর্ভোগ সৃষ্টি না করে কিভাবে কর্মসূচি পালান করা যায় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ভাবতে অনুরোধ জানিয়েছেন তারা।

১০জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে আওয়ামী লীগ। সমাবেশে অংশ নিতে রাজধানীর বাইরে থেকে দলেরও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা ঢাকায় আসেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল যানবাহনের বাড়তি চাপ।

গতকাল রাতেই ঢাকা মহানগর পুলিশ যান চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করে। সে অনুযায়ী মঙ্গলবার দুপুরেই রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ করে দেয় পুলিশ। হঠ্যাৎ করে রাস্তা বন্ধ করে দেয়ায় জনদুর্ভোগে পড়েন নগরবাসী।

রাজধানীর গুলিস্তান,পল্টন, জিপিও, প্রেসক্লাব, কাকরাইলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা দেয় তীব্র যানজট। অনেককে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় পরিবহনে। অনেকে আবার গাড়ি ছেড়ে পায়ে হেঁটে রওনা দেন নিজ গন্তব্যে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ