জাতীয়

মিয়ানমারের স্টেট কাউন্সিলর ৩টি বেঠক করবেন

বাংলাদেশ- মিয়ানমার
বাংলাদেশ- মিয়ানমার

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিশেষ দূত ও দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিয়াও তিনের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বৈঠক বিকেলে করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরুতে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং পরবর্তীতে একই স্থানে বিকেল ৪টায় সঙ্গে বৈঠকে করবেন।

গতকাল বিকেল সাড়ে ৫টায় দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মনজুরুল করিম খান চৌধুরী।

তিন দিনের সফরে ঢাকায় আসা কিয়াও এর সঙ্গে রয়েছেন মিয়ানমার সরকারের ঊচ্চপদস্থ কর্মকর্তারা।

এ সফরে রোহিঙ্গা প্রত্যাবর্তন, রাখাইন রাজ্যে আইন-শৃংখলা বাহিনীর অভিযান, রোহিঙ্গাদের পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এরপর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করার কথা রয়েছে কিয়াও তিনের।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতেই বিশেষ এ দূতকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার। তবে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যু মুখ্য থাকবে।

এর আগে দুই দফায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মায়ো মিন্ট থানকে তলব করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার তাগিদ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত অক্টোবরে রাখাইন রাজ্যের এক পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হওয়ার পর মিয়ানমারের সেনাবাহিনী রাজ্যটিতে সাঁড়াশি অভিযান শুরু করে। এ সময় রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, আটক, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট শুরু হয়— প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমার সেনাবাহিনীর সর্বশেষ অভিযানের পরিপ্রেক্ষিতে রাখাইন রাজ্য থেকে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এ ছাড়া আগে থেকেই ৩ লাখ রোহিঙ্গা অবৈধভাবে অবস্থান করছে এদেশে।

এদিকে রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আগামী ১৯ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠক ডেকেছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওই বৈঠকে অংশ নেবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ