জাতীয়

জেলা পরিষদের চেয়ারম্যানদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

জেলা পরিষদের চেয়ারম্যানদের সততা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় ক্ষমতার বিকেন্দ্রিকরণে জেলা পরিষদ কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণ আরও বেশি সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া, ক্ষমতা যতো বেশি বিকেন্দ্রিকরণ করা যাবে জনগণ ততো বেশি সেবা পাবে।

প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ জেলার উন্নয়নে জেলা পরিষদ চেয়ারম্যানদের হাতে ক্ষমতা থাকবে—সততা, নিষ্ঠার সঙ্গে তারা কাজ করবেন।

তিনি বলেন, আওয়ামী যখনই ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ তার সুফল ভোগ করে। জাতির পিতা উন্নয়নের পথ দেখিয়ে গেছেন। তারই দেখানো পথে দেশের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়ে আমরা এগোচ্ছি। দেশ ও জাতির সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের।

শেখ হাসিনা বলেন, সরকার জনগণের সেবা করে, জনগণ তার সুফল পায়। সরকার শুধু ভোগ করতে আসে না— আট বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, চিকিৎসা মানুষের দোরগোড়ায়— শিক্ষায়ও আমরা এগিয়ে যাচ্ছি। যার সুফল মানুষ এখন পাচ্ছে।

জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব নিয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ