জাতীয়

সরকারের ৩ বছর পূর্তি

২০২১ সালের মধ্য দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

আট বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়— আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বৃহম্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা প্রধানমন্ত্রী।

ভাষণের শুরুতে তিনি মুক্তিযুদ্ধের শহীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আজ ১২ই জানুয়ারি— ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী হিসেবে আমি তৃতীয়বারের মত শপথ গ্রহণ করি।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তৃতীয় বছর পূর্তিতে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এ দিনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বজন হারানো পরিবার এবং একাত্তরে নির্যাতিত দুই লাখ মা-বোনের প্রতি সমবেদনা জানান।

ভাষণে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার, সব বাধা পার করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের এখন রোল মডেল বলে জানান তিনি।

আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি- সে বিচারের ভার আপনাদের উপরই রইল। তবে আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি, দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা আমাদের চেষ্টার ত্রুটি করিনি।

শেখ হাসিনা বলেন, দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা আমাদের চেষ্টার ত্রুটি করিনি। আমাদের মনে রাখতে হবে, বিপুল জনসংখ্যার এদেশে সম্পদের পরিমাণ সীমিত। দীর্ঘকাল দেশে কোনো আর্থ-সামাজিক উন্নয়ন হয়নি।

তিনি বলেন, বহু সমস্যা পুঞ্জিভূত হয়ে পাহাড়-সমান হয়ে দাঁড়িয়েছিল। মোকাবিলা করতে হয়েছে অভ্যন্তরীণ বিরুদ্ধ পরিবেশ। বৈশ্বিক বৈরি অর্থনৈতিক অবস্থাও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বার বার।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।

এ সময় তিনি তার সরকারের নেয়া নানা উন্নয়নের কথা তুলে ধরেন। বলেন, ২০২১ সালের মধ্য দেশের প্রতিটি ঘরে আলো জ্বলবে।

বিএনপি জোটের বর্জনের মধ্যদিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জোট সরকারের মন্ত্রিপরিষদ শপথ নেয় ১২ জানুয়ারি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ